বাংলা সাহিত্যের খুঁটিনাটি প্রশ্ন উত্তর
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর :-
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর যা আশা করি তোমাদের উপকারে লাগবে।
১- বাংলা সাহিত্যের ইতিহাস প্রধানত কয়টি যুগে ভাগ করা?
উ:- তিনটি।
২- বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ তিনটি কী কী?
উ:- প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ।
৩- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি?
উ:- শ্রীকৃষ্ণ কীর্তন।
৪- মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি?
উ:- পদ্মাবতী ও অন্নদামঙ্গল
৫- চন্ডীদাস কোন যুগের কবি ?
উ:- মধ্যযুগের।
৬- বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি?
উ:- মাইকেল মধুসুদন দত্ত।
৭- বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি?
উ:- বিহারীলাল চক্রবর্তী।
৮- শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন?
উ:-চৈতনাপূর্ব যুগ।
৯- বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে?
উ:- প্রমথ চৌধুরী।
১০- বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি ?
উ:- কুলীনকুল সর্বস্ব।
১১- বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে?
উ:- মাইকেল মধুসুদন দত্ত।
১২- বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?
উ:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৩- বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক?
উ:- রবীন্দ্রনাথ ঠাকুর।
১৪- বাংলা গদ্যের জনক কে?
উ:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৫- বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কী?
উ:-মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য'
১৬- বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়?
উ:- আধুনিক যুগে।
১৭- বাংলা গদ্যর উৎপত্তি কখন হয়?
উ:- আঠারো শতকে।
১৮- মধ্যযুগের অবসান ঘটে কখন?
উ:-ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে।